মালদা

রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে মঙ্গলবাড়ীতে অনুষ্ঠিত হল সূর্য পুজা

আজ মাঘ মাসের প্রথম রবিবার। আর বেশ পুরনো প্রথা মেনে আজকের এই দিনটিতে অনেকেই সূর্য দেবের আরধনায় মেতে ওঠেন। এদিন মাটি দিয়ে তৈরি করা হয় সূর্য দেবের মূর্তি। সারাদিন উপোষ করে সন্ধ্যাবেলা সূর্য দেবের পুজার প্রসাদ মুখে দিয়ে ব্রতীরা নিজেদের ব্রত ভাঙেন। তাই প্রতি বারের ন্যায় এই বছরও পুরাতন মালদা মঙ্গলবাড়ী স্কুল পাড়ায় অবস্থিত রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে সূর্য পুজার। পুজো করে আসা প্রচুর মহিলার সমাগম হয় পুজা প্রাঙ্গনে। ছোটো থেকে বড় প্রায় সকলেই আসেন পুজা প্রাঙ্গনে। পুজার আয়োজকরা জানান, এলাকাবাসীদের মঙ্গল কামনার জন্য তারা প্রতি বছর এই পুজা করে থাকেন। আগামীতে যেন তাদের পুজা আরও দীর্ঘায়ু হয় তারা এটাই কামনা করেন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/CHJZ0FPCluE